• Home
  • About
    • Speech
    • History
    • Achievements
  • Academic
    • Apply Online
    • Academic Calender
    • Academic Rules
    • Teachers & Staff
    • Class Schedule
  • Student
    • Tution Fees
    • Our Student
    • Student Uniform
    • Exam Schedule
    • Daily Activities
    • Mobile Banking
  • Result
  • Notice
  • News
  • Photo Gallery
  • Contact Us
  • Login

প্রধান শিক্ষকের বাণী

আব্দুল বাছির একাডেমীর গুণগত শিক্ষা ও শিক্ষার অনুকূল পরিবেশ  শিক্ষার্থীকে করবে সমৃদ্ধ, এগিয়ে যাবে বাংলাদেশ। স্নেহের শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও প্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা , ভালোবাসা ও অভিনন্দন। আব্দুল বাছির একাডেমি সিলেট কোম্পানীগঞ্জের এক ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ।এই কিন্ডারগার্টেন স্কুলটি ২০০৩ সাল থেকে শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকার স্বাক্ষর রেখে চলেছে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যা ও কাগজি সার্টিফিকেটের মধ্যে সীমাবদ্ধ রাখে না। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন এক্টিভিটিস এর মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক ও নৈতিক মূল্যবোধের জাগরণ ঘটানোর চেষ্টা করে চলেছে। যার ফলস্বরূপ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা আজ দেশের নামি-দামি প্রতিষ্ঠানে নিজেদের স্থান করে নিচ্ছে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আন্তরিক প্রচেষ্টা এবং নিয়মিত অধ্যাবসায় একজন দুর্বল শিক্ষার্থীকেও সবল করে তোলে। বর্তমানের এই আধুনিক ও প্রতিযোগিতামূলক যুগে অলস ভাবে সময় অতিবাহিত করার কোনো সুযোগ নেই।তাই নিজের উপর কনফিডেন্স রেখে নিয়মিত পড়াশোনা শেষ করতে হবে।মনে রাখবে শিক্ষা কোন করুণা নয়, শিক্ষা তোমাদের অধিকার। কাজেই পাঠের কোন বিষয়ে দুর্বোধ্য মনে হলে শিক্ষকগণকে প্রশ্ন করে জেনে নেবে। এ ব্যাপারে আমার শিক্ষকগণ খুবই আন্তরিক। সম্মানিত অভিভাবকগণ, আপনাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদটিকে সুন্দর ও কাঙ্ক্ষিত রূপে রুপায়ন করার মানসে আমাদের কাছে অর্পণ করে থাকেন। আর আমরা শিক্ষকগণ আমাদের মেধা, মনন ও আন্তরিকতার সাথে আপনার সম্পদটিকে কাঙ্খিত রূপে রূঁপায়নের চেষ্টা করি। আপনার সন্তান হয়তো বা একজন বা দুজন। আর আমাদের কাজ করতে হয় বিভিন্ন পরিবার ও বিভিন্ন পরিবেশ হতে আগত বৈচিত্র্যময় শিক্ষার্থীদের নিয়ে। এক্ষেত্রে আপনাদের আন্তরিক সহযোগিতা ভিন্ন এই কর্মযজ্ঞে সফলতা আনায়ন করা খুবই কষ্টসাধ্য। একজন শিক্ষার্থী বিদ্যালয় চলাকালীন সময় রাত-দিন ২৪ ঘন্টার মধ্যে ৪থেকে৫ ঘন্টা বিদ্যালয়ে অবস্থান করে এবং বাকি সময় আপনাদের সাহচর্যে থাকে। কাজেই তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে, বিদ্যালয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা, বিদ্যালয়ের নিয়ম-কানুন এর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা সম্পন্ন করে নিয়মিত বিদ্যালয়ে পাঠিয়ে আমাদের সহযোগিতা করবেন। এছাড়া আপনার সন্তান নিয়মিত স্কুল প্রদত্ত বাড়ির কাজ করে কি-না, সবার সাথে সৌজন্যমূলক আচরণ করে কি-না খেয়াল রাখবেন। বিদ্যালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে চলবেন। প্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ, সর্বপ্রথম বিগত বছরের বিদ্যালয়ের সকল সফলতার জন্য আপনাদের অবদান কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি। আপনারা প্রতিবছর আপনাদের মেধা,মনন,দক্ষতা,অভিজ্ঞতা ও আন্তরিকতার সহিত কোমলমতি শিক্ষার্থীদের গঠন করে থাকেন। প্রতিবছর শিক্ষাক্ষেত্রে কিছু পরিবর্তন পরিবর্ধন আসে। এসকল পরিবর্তন পরিবর্ধন আপনারা সাদরে গ্রহণ করে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষাদানে নিবেদিত থাকেন।আশা করি আগামী দিনগুলো নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সফল ভাবে অতিবাহিত করবেন। পরিশেষে সৃষ্টিকর্তা আপনাদের সকলের জীবনকে সমৃদ্ধময় করে তুলুক এই শুভকামনা রইল সবার প্রতি।
Latest News
2 Aug 2025. 02:29 pm

০৩/০৮/২০২৫ইং থেকে সকাল ৯:৩০ ঘটিকা থেকে যথারীতি ক্লাস শুরু।

30 Jun 2025. 06:01 pm

প্রতিষ্ঠানের পরিপূর্ণ ডিজিটালাইজেশনে ডায়নামিক ওয়েব সাইট উন্নয়ন …

Latest Notice
4 Aug 2025. 03:43 am

১৩ই আগষ্ট ২০২৫ ইং থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে।

2 Aug 2025. 11:46 am

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Aug    
Recent Posts
  • ১৩ই আগষ্ট ২০২৫ ইং থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হবে।
  • (no title)
  • ০৩/০৮/২০২৫ইং থেকে সকাল ৯:৩০ ঘটিকা থেকে যথারীতি ক্লাস শুরু।
  • (no title)
  • প্রতিষ্ঠানের পরিপূর্ণ ডিজিটালাইজেশনে ডায়নামিক ওয়েব সাইট উন্নয়ন …
Recent Comments
    Archives
    • August 2025
    • June 2025
    Categories
    • Latest News
    • Latest Notice
    Meta
    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

    ঠিকানা

    আব্দুল বাছির একাডেমী । “গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে। -------------------বর্ণমালা”

    যোগাযোগ

    মোবাঃ +001 7114-446654

    ই-মেইল: abdulbasiracademy@gmail.com

    ওয়েব: www.abdulbasiracademy.com

    Copyright 2025 আব্দুল বাছির একাডেমী
    Developed by MS3 Technology BD Pvt. Ltd